ইফতারের মান নিয়ে অভিযোগ: চকরিয়ায় গ্রামার স্কুল শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ঝিলমিল রেস্টুরেন্টের বিরুদ্ধে
নুরুল ইসলাম সুমন
কক্সবাজারের চকরিয়ায় একটি ঝিলমিল রেস্টুরেন্টে ইফতারকে কেন্দ্র করে গ্রামার স্কুলের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরোধের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা গেছে, শিক্ষার্থীরা রেস্টুরেন্টটিতে ৩৩০ টাকা দামে ইফতার অর্ডার করেন। তবে ইফতারের মান ভালো না হওয়ায় তারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন।
অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ না করে উল্টো রেস্টুরেন্টের মালিকপক্ষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
আহত শিক্ষার্থীদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।