• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাবেক কাউন্সিলর নুরুল আমিনের ছেলে শওকত হোসেন রাজের মৃত্যুতে শোকের মাতম রক্তের সম্পর্কেই বিশ্বাসঘাতকতা: আর্মি মিজানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও নির্যাতনের বিস্ফোরক অভিযোগ চকরিয়ার রিংভংয়ে ইয়াবাসহ লামার মাদক ব্যবসায়ী মফিজ আটক প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মে দিবসের গুরুত্ব অপরিসীম ইমারজেন্সিতে মিলছে চিকিৎসকসহ সেবা, দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান ডা. জয়নাল আবেদীনের চকরিয়া সমবায় অফিসে দুর্নীতির সাম্রাজ্য: রমিজ উদ্দিনের বিরুদ্ধে ফের অনিয়মের অভিযোগ- বিচারাধীন মামলায় হস্তক্ষেপ, মারধর ও হুমকির অভিযোগ: পিএমখালী ইউপি সদস্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে তোলপাড়- চকরিয়ায় চিংড়ি ঘেরে চাষির মৃত্যু, ৮ জনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আসামি করার অভিযোগ ঘুষ না দেওয়ায় পুলিশের মারধর—অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৪, চকরিয়ায় তোলপাড়

ক্ষুদার্ত চকরিয়া থানা: ফের ‘ক্যাশিয়ার’ প্রথা চালু, কাঠের গাড়ি থেকে অর্থ আদায় বন্ধ হয়নি

Reporter Name / ৪২৩ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

ক্ষুদার্ত চকরিয়া থানা: ফের ‘ক্যাশিয়ার’ প্রথা, কাঠের গাড়ি আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া থানা আবারও ‘ক্যাশিয়ার’ প্রথা চালুর অভিযোগে আলোচনায় এসেছে। স্থানীয় কাঠ ব্যবসায়ীরা জানান, থানার অঘোষিত ক্যাশিয়ার হিসেবে ডুলহাজারার সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন প্রকাশ সোনা মিয়ার নাম উল্লেখ করে নিয়মিত অর্থ আদায় করা হচ্ছে।

ভুক্তভোগী কাঠ ব্যবসায়ী নজরুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে থানার নাম ভাঙিয়ে ‘লাইনের টাকা’ আদায় করা হচ্ছে। নির্ধারিত টাকা না দিলে বিভিন্নভাবে হয়রানি করা হয়। তিনি বলেন, “সম্প্রতি ডুলহাজারা এলাকা থেকে গাছবোঝাই দুটি গাড়ি নেওয়ার সময় লাইনের টাকা না দেওয়ায় গাড়ি আটক করা হয়েছে। গাড়ি মূল সড়ক এড়িয়ে রিংভং গেইট দিয়ে নিয়ে আসার সময়ও পুলিশ গাড়ি আটক করিয়েছে।”

নজরুল আরও অভিযোগ করেন, থানার নাম ব্যবহার করে একটি চক্র কাঠ ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মামলা দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায় করছে। আইনজ্ঞরা প্রশ্ন করছেন, কোনো ফৌজদারি অপরাধ না থাকলে গাছবোঝাই গাড়ি আটক করার কি বৈধতা আছে? যদি কাঠ সংক্রান্ত কোনো আইনি বিষয় থাকে, তবে তা বন বিভাগের সঙ্গে সমন্বয় করে বন আইনে মামলা করা উচিত।

স্থানীয় সূত্রের মতে, আজিজনগরের হাফিজ ও জিদ্দাবাজারের বদরমিয়া নামের কয়েকজন ব্যক্তি থানার প্রভাব খাটিয়ে নিয়মিত অর্থ আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। চকরিয়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd