ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম অঞ্চলে আংশিক কমিটি গঠন
নুরুল ইসলাম সুমন, ভ্রাম্যমাণ প্রতিনিধি
চট্টগ্রাম, ১০ মার্চ: বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম অঞ্চলের নতুন আঞ্চলিক কমিটির (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। আঞ্চলিক আহ্বায়ক কমিটির সুপারিশের ভিত্তিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি এ অনুমোদন প্রদান করে।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী দুই বছরের জন্য এ আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুমন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেলের অনুমোদনক্রমে গঠিত কমিটিতে সভাপতি হিসেবে মেহরাজ উদ্দীন, সাধারণ সম্পাদক হিসেবে সিফাত আল রাব্বানী, সাংগঠনিক সম্পাদক হিসেবে রিয়াদুর রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ হিসেবে জাকারিয়া ফেরদৌস এবং দপ্তর সম্পাদক হিসেবে আবীর হাসানকে মনোনীত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবগঠিত এই কমিটিকে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বন রেঞ্জারদের পেশাগত স্বার্থ রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে