• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চকরিয়া সমবায় অফিসে দুর্নীতির সাম্রাজ্য: রমিজ উদ্দিনের বিরুদ্ধে ফের অনিয়মের অভিযোগ- বিচারাধীন মামলায় হস্তক্ষেপ, মারধর ও হুমকির অভিযোগ: পিএমখালী ইউপি সদস্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে তোলপাড়- চকরিয়ায় চিংড়ি ঘেরে চাষির মৃত্যু, ৮ জনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আসামি করার অভিযোগ ঘুষ না দেওয়ায় পুলিশের মারধর—অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৪, চকরিয়ায় তোলপাড় “বাসি ও মানহীন খাবারে বনফুল: ক্রেতাদের স্বার্থ উপেক্ষিত” চকরিয়ায় ২০ কোটি টাকার সড়কে অনিয়ম, প্রশ্নের মুখে প্রকৌশলীরা মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ইলিশিয়া অভিযোগ কেন্দ্রের সাবেক ইনচার্জ উত্তম দে’র বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি মাদক-কারবারিদের আতঙ্ক ওসি মনিরুল

চকরিয়ায় চিংড়ি ঘেরে চাষির মৃত্যু, ৮ জনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আসামি করার অভিযোগ

Reporter Name / ১৪৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

চকরিয়ায় চিংড়ি ঘেরে শ্রমিকের মৃত্যু, ৮ জনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আসামি করার অভিযোগ

 

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় একটি চিংড়ি ঘেরে কর্মরত মঞ্জুর আলম (৫৫) নামে এক জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুর আলম দীর্ঘদিন ধরে স্থানীয় একটি

মৎস্য ঘেরে লাগিয়ত নিয়ে চাষ করতেন বলে জানা গেছে।

 

এ ঘটনায় দায়ের করা মামলায় রমজান আলী (৪৫), আলী আজম (৪০), হানিফ (৪৭), বেলাল উদ্দিন (৬০), মো. হারুন (৩৫), মো. সোহান (২২), মো. মানিক (২৩) ও মেহেদী হাসান (২১)-এর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

 

তবে স্থানীয়দের অভিযোগ, ঘটনাটিকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দোষ ব্যক্তিদের আসামি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মামলায় উল্লেখিত ৮ জনই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না; তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

 

প্রত্যক্ষদর্শী কামাল হোসেন (৪৭) ও ছাবের আহম্মেদ (৫৫) বলেন, “পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আসামি করা হয়েছে।”

রমজান আলীর স্ত্রী জানান, আমার স্বামী সারারাত নিজ বাড়িতে ছিলেন।

 

অন্যদিকে স্থানীয়দের দাবি, নিহত মঞ্জুর আলম দীর্ঘদিন ধরে হৃদরোগ ও হাঁপানিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

 

চকরিয়া থানার পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd