• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাবেক কাউন্সিলর নুরুল আমিনের ছেলে শওকত হোসেন রাজের মৃত্যুতে শোকের মাতম রক্তের সম্পর্কেই বিশ্বাসঘাতকতা: আর্মি মিজানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও নির্যাতনের বিস্ফোরক অভিযোগ চকরিয়ার রিংভংয়ে ইয়াবাসহ লামার মাদক ব্যবসায়ী মফিজ আটক প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মে দিবসের গুরুত্ব অপরিসীম ইমারজেন্সিতে মিলছে চিকিৎসকসহ সেবা, দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান ডা. জয়নাল আবেদীনের চকরিয়া সমবায় অফিসে দুর্নীতির সাম্রাজ্য: রমিজ উদ্দিনের বিরুদ্ধে ফের অনিয়মের অভিযোগ- বিচারাধীন মামলায় হস্তক্ষেপ, মারধর ও হুমকির অভিযোগ: পিএমখালী ইউপি সদস্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে তোলপাড়- চকরিয়ায় চিংড়ি ঘেরে চাষির মৃত্যু, ৮ জনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আসামি করার অভিযোগ ঘুষ না দেওয়ায় পুলিশের মারধর—অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৪, চকরিয়ায় তোলপাড়

ইমারজেন্সিতে মিলছে চিকিৎসকসহ সেবা, দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান ডা. জয়নাল আবেদীনের

Nurul Islam Soman / ১০৫ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ইমারজেন্সিতে মিলছে চিকিৎসকসহ সেবা, দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান ডা. জয়নাল আবেদীনের

ইমারজেন্সিতে মিলছে চিকিৎসকসহ সেবা, দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান ডা. জয়নাল আবেদীনের

 

নুরুল ইসলাম সুমন

 

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের কঠোর অবস্থানের ফলে হাসপাতালের সেবা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীনের দায়িত্ব গ্রহণের পর জরুরি বিভাগে চিকিৎসক উপস্থিতি ও সেবা প্রদানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ফলে রোগীরা এখন দ্রুত ও নিয়মিতভাবে চিকিৎসা সেবা পাচ্ছেন।

অন্যদিকে হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দালালদের কোনোভাবেই হাসপাতাল চত্বরে অবস্থান করতে দেওয়া হবে না এবং নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

ডা. জয়নাল আবেদীন বলেন, “রোগীদের হয়রানি বন্ধ এবং সেবার মান উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জরুরি বিভাগে চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং দালালমুক্ত হাসপাতাল গড়ে তুলতে প্রশাসনের সহযোগিতায় কাজ চলছে।”

স্থানীয় রোগী ও স্বজনরা জানান, আগে জরুরি বিভাগে চিকিৎসা পেতে নানা ভোগান্তির শিকার হতে হতো। বর্তমানে চিকিৎসক উপস্থিত থাকায় দ্রুত সেবা পাওয়া যাচ্ছে, যা রোগীদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আরও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে নরমাল ডেলিভারির ওপর গুরুত্ব বাড়ানো হয়েছে এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমাতে সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে।

এদিকে হাসপাতালের সার্বিক উন্নয়ন ও সেবার অগ্রগতিকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, সুশৃঙ্খল ব্যবস্থাপনা বজায় থাকলে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরও উন্নত সেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

 

এছাড়া চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে এক গঠনমূলক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন ডা. জয়নাল আবেদীন। এসময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্যসেবার বর্তমান চিত্র, চিকিৎসক সংকট, ওষুধ সরবরাহ, জরুরি বিভাগ, অ্যাম্বুলেন্স সেবা এবং রোগীদের বিভিন্ন সমস্যার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

 

সভাপতির বক্তব্যে ডা. জয়নাল আবেদীন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

 

তিনি আরও জানান, দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং রোগীদের যেকোনো অভিযোগ দ্রুত সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ বদ্ধপরিকর।

সভায় সাংবাদিকরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। বিশেষ করে আউটডোরে রোগীর চাপ, বিশেষজ্ঞ চিকিৎসকের স্বল্পতা ও অ্যাম্বুলেন্স সেবার উন্নয়ন নিয়ে সুপারিশ করা হয়। এ বিষয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন।

এ সময় বিশ্ব ম্যালেরিয়া দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার বিষয়েও আলোকপাত করা হয়। স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd