• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাবেক কাউন্সিলর নুরুল আমিনের ছেলে শওকত হোসেন রাজের মৃত্যুতে শোকের মাতম রক্তের সম্পর্কেই বিশ্বাসঘাতকতা: আর্মি মিজানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও নির্যাতনের বিস্ফোরক অভিযোগ চকরিয়ার রিংভংয়ে ইয়াবাসহ লামার মাদক ব্যবসায়ী মফিজ আটক প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মে দিবসের গুরুত্ব অপরিসীম ইমারজেন্সিতে মিলছে চিকিৎসকসহ সেবা, দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান ডা. জয়নাল আবেদীনের চকরিয়া সমবায় অফিসে দুর্নীতির সাম্রাজ্য: রমিজ উদ্দিনের বিরুদ্ধে ফের অনিয়মের অভিযোগ- বিচারাধীন মামলায় হস্তক্ষেপ, মারধর ও হুমকির অভিযোগ: পিএমখালী ইউপি সদস্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে তোলপাড়- চকরিয়ায় চিংড়ি ঘেরে চাষির মৃত্যু, ৮ জনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আসামি করার অভিযোগ ঘুষ না দেওয়ায় পুলিশের মারধর—অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৪, চকরিয়ায় তোলপাড়

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

NI Soman / ৩১৬ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ইসলাম নগর এলাকায় ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয়রা ময়লার স্তূপে নবজাতকের মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়দের ধারণা, কোনো হাসপাতাল বা ক্লিনিক থেকে ময়লার সঙ্গে নবজাতকটিকে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

জানা যায়, চকরিয়া পৌরসভার ময়লা-আবর্জনা সাধারণত ওই স্থানে ফেলা হয়। এ ঘটনায় এলাকাবাসী দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চকরিয়া পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ডা. লোকমান জানান, “আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। পরিষ্কারকর্মীদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করছি।”

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd