• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চকরিয়া সমবায় অফিসে দুর্নীতির সাম্রাজ্য: রমিজ উদ্দিনের বিরুদ্ধে ফের অনিয়মের অভিযোগ- বিচারাধীন মামলায় হস্তক্ষেপ, মারধর ও হুমকির অভিযোগ: পিএমখালী ইউপি সদস্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে তোলপাড়- চকরিয়ায় চিংড়ি ঘেরে চাষির মৃত্যু, ৮ জনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আসামি করার অভিযোগ ঘুষ না দেওয়ায় পুলিশের মারধর—অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৪, চকরিয়ায় তোলপাড় “বাসি ও মানহীন খাবারে বনফুল: ক্রেতাদের স্বার্থ উপেক্ষিত” চকরিয়ায় ২০ কোটি টাকার সড়কে অনিয়ম, প্রশ্নের মুখে প্রকৌশলীরা মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ইলিশিয়া অভিযোগ কেন্দ্রের সাবেক ইনচার্জ উত্তম দে’র বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি মাদক-কারবারিদের আতঙ্ক ওসি মনিরুল

চকরিয়া সমবায় অফিসে দুর্নীতির সাম্রাজ্য: রমিজ উদ্দিনের বিরুদ্ধে ফের অনিয়মের অভিযোগ-

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

চকরিয়া সমবায় অফিসে দুর্নীতির সাম্রাজ্য: রমিজ উদ্দিনের বিরুদ্ধে ফের অনিয়মের অভিযোগ

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার:

 

কক্সবাজারের চকরিয়া উপজেলা সমবায় অফিসকে ঘিরে বিস্তৃত দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে উপজেলা সমবায় অফিসার রমিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে।

 

একটি লিখিত অভিযোগে বলা হয়েছে, অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলে দীর্ঘদিন ধরে সরকারি আইন, বিধিমালা ও বদলি নীতিমালা লঙ্ঘন করে নিজ এলাকায় অবস্থান করে বিভিন্ন অনিয়ম চালিয়ে যাচ্ছেন তিনি।

 

অভিযোগ অনুযায়ী, তিনি সমবায় সমিতি আইন, ২০০১ এবং সমবায় বিধিমালা, ২০০৪ অমান্য করে বিভিন্ন সমিতির কার্যক্রমে হস্তক্ষেপ করেছেন এবং ব্যক্তিগত সুবিধা আদায়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। দায়িত্ব পালনকালীন সময়ে সরকারি উন্নয়ন বাজেট ও বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

বিশেষ করে সিভিডিপি (CVDP) প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচির বিপুল পরিমাণ অর্থ তছরুপের অভিযোগ উঠেছে। এসব অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত চলমান থাকলেও তা প্রভাবিত বা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আয়কর ফাঁকি দিয়ে অবৈধ সম্পদ অর্জন, সমবায় সমিতির নির্বাচনে অর্থ লেনদেন ও প্রভাব খাটানো, আউটসোর্সিং কর্মীদের নামে ভুয়া ভ্রমণ ভাতা (টি/এ) বিল উত্তোলন এবং শেয়ারবাজারে বিনিয়োগের মতো গুরুতর অভিযোগও রয়েছে।

 

ঐতিহ্যবাহী বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি (রেজি: নং ৩৭(সি), প্রতিষ্ঠা: ২৫ অক্টোবর ১৯৩০)-তে প্রায় ৬৮ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। একই সঙ্গে একটি শিল্প ইউনিয়নের ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।

 

এছাড়া জালিয়াতির মাধ্যমে বিভিন্ন উপজেলায় পদায়ন, সমবায় ব্যাংকের নির্বাচনের আগে ব্যাকডেটেড কমিটি গঠন, অডিট নথি গোপন রাখা এবং অযোগ্য ব্যক্তিকে যোগ্য ঘোষণা করে সুবিধা দেওয়ার মতো গুরুতর অভিযোগও উত্থাপিত হয়েছে।

 

অভিযোগ রয়েছে, বদলি নীতিমালা উপেক্ষা করে দীর্ঘদিন একই এলাকায় দায়িত্ব পালন করে তিনি প্রভাব বিস্তার করে আসছেন।

 

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা সমবায় অফিসার রমিজ উদ্দিনকে একাধিকবার ফোন করা হলে, নুরুল ইসলাম সুমন পরিচয় পাওয়ার পর তিনি কলটি কেটে দেন।

 

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল জানান, তিনি এ বিষয়ে অবগত নন এবং বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান।

 

এদিকে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd