• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সরকার রাষ্ট্র সংস্কার ও আইনশৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস সাবেক কাউন্সিলর নুরুল আমিনের ছেলে শওকত হোসেন রাজের মৃত্যুতে শোকের মাতম রক্তের সম্পর্কেই বিশ্বাসঘাতকতা: আর্মি মিজানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও নির্যাতনের বিস্ফোরক অভিযোগ চকরিয়ার রিংভংয়ে ইয়াবাসহ লামার মাদক ব্যবসায়ী মফিজ আটক প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মে দিবসের গুরুত্ব অপরিসীম ইমারজেন্সিতে মিলছে চিকিৎসকসহ সেবা, দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান ডা. জয়নাল আবেদীনের চকরিয়া সমবায় অফিসে দুর্নীতির সাম্রাজ্য: রমিজ উদ্দিনের বিরুদ্ধে ফের অনিয়মের অভিযোগ- বিচারাধীন মামলায় হস্তক্ষেপ, মারধর ও হুমকির অভিযোগ: পিএমখালী ইউপি সদস্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে তোলপাড়- চকরিয়ায় চিংড়ি ঘেরে চাষির মৃত্যু, ৮ জনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আসামি করার অভিযোগ

কুতুবদিয়া পাড়ায় এস. কে ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

Reporter Name / ৫১১ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুতুবদিয়া পাড়ায় এস. কে ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

নুরুল ইসলাম সুমনক, ক্সবাজার

 

২৮ ফেব্রুয়ারি: কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এস. কে ফাউন্ডেশন। পবিত্র রমজানকে সামনে রেখে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ব্যক্তিত্ব মোঃ হেফাজ উদ্দিন (নয়ন), প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এস. কে ফাউন্ডেশন, কক্সবাজার। তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। রমজান মাস সংযম ও সহমর্মিতার মাস—এ সময় সবাইকে মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব এস.আই.এম আজগর কামাল আজাদ, সাবেক কাউন্সিলর, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। তিনি এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়রা বেগম, সাবেক কাউন্সিলর ও সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা মহিলা দল; জনাব আবুল বশর কৌশানী, সভাপতি, ৯নং ওয়ার্ড যুবদল (বিএনপি), কক্সবাজার পৌরসভা; মুকিতীন ইয়ানে কৌশানী, সাংগঠনিক সম্পাদক, ৯নং ওয়ার্ড যুবদল (বিএনপি), কক্সবাজার পৌরসভা; এবং মুকুল বশর মাবি, সভাপতি, সিভিল অ্যান্ড রোড নির্মাণ শ্রমিক সমবায় সমিতি লিমিটেড, কক্সবাজার।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ গোহরুল রহমান সোহেলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং এলাকার সর্বস্তরের জনগণ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ অসহায় মানুষের হাতে চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেন। বক্তারা সমাজের বিত্তবানদের মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল মেসার্স এস. কে কর্পোরেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd