• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাবেক কাউন্সিলর নুরুল আমিনের ছেলে শওকত হোসেন রাজের মৃত্যুতে শোকের মাতম রক্তের সম্পর্কেই বিশ্বাসঘাতকতা: আর্মি মিজানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও নির্যাতনের বিস্ফোরক অভিযোগ চকরিয়ার রিংভংয়ে ইয়াবাসহ লামার মাদক ব্যবসায়ী মফিজ আটক প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মে দিবসের গুরুত্ব অপরিসীম ইমারজেন্সিতে মিলছে চিকিৎসকসহ সেবা, দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান ডা. জয়নাল আবেদীনের চকরিয়া সমবায় অফিসে দুর্নীতির সাম্রাজ্য: রমিজ উদ্দিনের বিরুদ্ধে ফের অনিয়মের অভিযোগ- বিচারাধীন মামলায় হস্তক্ষেপ, মারধর ও হুমকির অভিযোগ: পিএমখালী ইউপি সদস্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে তোলপাড়- চকরিয়ায় চিংড়ি ঘেরে চাষির মৃত্যু, ৮ জনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আসামি করার অভিযোগ ঘুষ না দেওয়ায় পুলিশের মারধর—অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৪, চকরিয়ায় তোলপাড়

হাইকোর্টের নির্দেশে পুনরায় স্বপদে ফিরলেন বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

NI Soman / ৩৭১ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

হাইকোর্টের নির্দেশে পুনরায় স্বপদে ফিরলেন বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আল

দীর্ঘ আইনি লড়াই শেষে জেলা প্রশাসনের অফিস আদেশে দায়িত্ব পালনের অনুমতি

নুরুল ইসলাম সুমন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম অবশেষে উচ্চ আদালতের নির্দেশে আইনি লড়াই শেষে পুনরায় স্বপদে বহাল হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার সুমাইয়া বিনতে আফছার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশটি জেলা প্রশাসক মো. আ. মান্নান অনুমোদন দিয়েছেন বলেও জানানো হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের একটি মামলায় আসামি হওয়ায় জেলা প্রশাসন জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করে। পরে তিনি ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। আপিল শুনানি শেষে হাইকোর্ট তাকে স্বপদে বহাল রাখার নির্দেশ দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করেন। তবে দীর্ঘদিন সেই নির্দেশনা বাস্তবায়ন হয়নি।

এর মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে চকরিয়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা এলাকায় অনুপস্থিত থাকায় এবং মামলা সংক্রান্ত জটিলতায় দায়িত্ব পালন না করায় জেলা প্রশাসন শূন্য ইউনিয়নগুলোতে প্রশাসক নিয়োগ দেয়। একই প্রেক্ষাপটে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বিএমচর ইউনিয়ন পরিষদের এক নম্বর প্যানেল চেয়ারম্যান মো. ইসমাইল মানিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তীতে গত মাসে জাহাঙ্গীর আলম পুনরায় হাইকোর্টে আবেদন করলে আদালত আগের আদেশের ওপর সময় বাড়িয়ে আবারও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ৪ মার্চ তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে পুনরায় আবেদন করেন। জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে মতামত দিতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারকে নির্দেশ দেন। ইউএনও ২৪ মার্চ এ বিষয়ে প্রতিবেদন দাখিল করেন।

উক্ত প্রতিবেদনের ভিত্তিতে অবশেষে জেলা প্রশাসন জাহাঙ্গীর আলমকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেয়।

স্বপদে বহাল হওয়ায় সন্তোষ প্রকাশ করে এস এম জাহাঙ্গীর আলম বলেন, তিনি সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন। তিনি আরও বলেন, “বিএমচরবাসী আমাকে দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি তাদের সুখ-দুঃখে পাশে থাকতে এবং একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলম দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে ২০১৬ সালেও তিনি একই পদে নির্বাচিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd