• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাবেক কাউন্সিলর নুরুল আমিনের ছেলে শওকত হোসেন রাজের মৃত্যুতে শোকের মাতম রক্তের সম্পর্কেই বিশ্বাসঘাতকতা: আর্মি মিজানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও নির্যাতনের বিস্ফোরক অভিযোগ চকরিয়ার রিংভংয়ে ইয়াবাসহ লামার মাদক ব্যবসায়ী মফিজ আটক প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মে দিবসের গুরুত্ব অপরিসীম ইমারজেন্সিতে মিলছে চিকিৎসকসহ সেবা, দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান ডা. জয়নাল আবেদীনের চকরিয়া সমবায় অফিসে দুর্নীতির সাম্রাজ্য: রমিজ উদ্দিনের বিরুদ্ধে ফের অনিয়মের অভিযোগ- বিচারাধীন মামলায় হস্তক্ষেপ, মারধর ও হুমকির অভিযোগ: পিএমখালী ইউপি সদস্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে তোলপাড়- চকরিয়ায় চিংড়ি ঘেরে চাষির মৃত্যু, ৮ জনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আসামি করার অভিযোগ ঘুষ না দেওয়ায় পুলিশের মারধর—অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৪, চকরিয়ায় তোলপাড়

রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার সাময়িক বরখাস্ত

NI Soman / ৩৬০ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

 

 

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইউএনওর আদেশ

নুরুল ইসলাম সুমন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা রিংভং রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মাহবুবুল আলম সিদ্দিকীকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ৩০ মার্চ ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রুপায়ন দেব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের প্রশাসনিক, আর্থিক ও দাপ্তরিক বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে অতিরিক্ত দায়িত্ব বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, অফিস পরিচালনা, রেজিস্টার, নথিপত্র, পরীক্ষাসংক্রান্ত কাগজপত্র, ব্যাংক হিসাবসহ অন্যান্য প্রশাসনিক দায়িত্ব সংশ্লিষ্টদের মধ্যে বুঝিয়ে দিতে হবে।

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে মাদ্রাসাটিতে প্রশাসনিক বিশৃঙ্খলা, অনিয়ম ও দায়িত্বের অপব্যবহার নিয়ে নানা অভিযোগ ছিল। সর্বশেষ এসব অভিযোগের ভিত্তিতেই প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd