• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সরকার রাষ্ট্র সংস্কার ও আইনশৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস সাবেক কাউন্সিলর নুরুল আমিনের ছেলে শওকত হোসেন রাজের মৃত্যুতে শোকের মাতম রক্তের সম্পর্কেই বিশ্বাসঘাতকতা: আর্মি মিজানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও নির্যাতনের বিস্ফোরক অভিযোগ চকরিয়ার রিংভংয়ে ইয়াবাসহ লামার মাদক ব্যবসায়ী মফিজ আটক প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মে দিবসের গুরুত্ব অপরিসীম ইমারজেন্সিতে মিলছে চিকিৎসকসহ সেবা, দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান ডা. জয়নাল আবেদীনের চকরিয়া সমবায় অফিসে দুর্নীতির সাম্রাজ্য: রমিজ উদ্দিনের বিরুদ্ধে ফের অনিয়মের অভিযোগ- বিচারাধীন মামলায় হস্তক্ষেপ, মারধর ও হুমকির অভিযোগ: পিএমখালী ইউপি সদস্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে তোলপাড়- চকরিয়ায় চিংড়ি ঘেরে চাষির মৃত্যু, ৮ জনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আসামি করার অভিযোগ

কক্সবাজারে কেয়ারগিভার্স ইন্সটিটিউট অব কক্সবাজারের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Nurul Islam Soman / ১১১৭ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
0-0x0-0-0-{}-0-0#

কক্সবাজারে কেয়ারগিভার্স ইন্সটিটিউট অব কক্সবাজারের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নুরুল ইসলাম সুমন,

শনিবার (২১ ফেব্রুয়ারি) মাহিয়া টাওয়ারের ১ম তলায়, বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় আয়োজিত এ মাহফিলে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেয়ারগিভার্স ইন্সটিটিউট অব কক্সবাজারের প্রিন্সিপাল মহিউদ্দিন আজাদ এবং সভাপতিত্ব করেন ইব্রাহিম খলিল (এপিডি–এডিশনাল প্রজেক্ট ডিরেক্টর)।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেয়ারগিভার্স হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহেদি হাসান প্রধান। তিনি বলেন, কেয়ারগিভার্স ইন্সটিটিউটের মাধ্যমে মানসম্মত চিকিৎসাসেবা ও দক্ষ জনশক্তি তৈরি করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ভাষা শিক্ষা গ্রহণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা মানবিকতা, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম চৌধুরী (এপিডি), প্রফেসর মাহমুদ ফারুক (এপিডি), মোঃ ইসমাঈল (এপিডি), জাহেদুর রহমান (এপিডি), মাহবুবুল হক (এপিডি), তৌহিদুল ইসলাম (এপিডি), সালাউদ্দিন সালু (এপিডি) এবং জসিম উদ্দিন (প্রিন্সিপাল, কেয়ারগিভার্স ঈদগাঁও উপজেলা প্রতিষ্ঠান)।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মহিউদ্দিন আজাদ।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

One response to “কক্সবাজারে কেয়ারগিভার্স ইন্সটিটিউট অব কক্সবাজারের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd