• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চকরিয়া সমবায় অফিসে দুর্নীতির সাম্রাজ্য: রমিজ উদ্দিনের বিরুদ্ধে ফের অনিয়মের অভিযোগ- বিচারাধীন মামলায় হস্তক্ষেপ, মারধর ও হুমকির অভিযোগ: পিএমখালী ইউপি সদস্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে তোলপাড়- চকরিয়ায় চিংড়ি ঘেরে চাষির মৃত্যু, ৮ জনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আসামি করার অভিযোগ ঘুষ না দেওয়ায় পুলিশের মারধর—অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৪, চকরিয়ায় তোলপাড় “বাসি ও মানহীন খাবারে বনফুল: ক্রেতাদের স্বার্থ উপেক্ষিত” চকরিয়ায় ২০ কোটি টাকার সড়কে অনিয়ম, প্রশ্নের মুখে প্রকৌশলীরা মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ইলিশিয়া অভিযোগ কেন্দ্রের সাবেক ইনচার্জ উত্তম দে’র বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি মাদক-কারবারিদের আতঙ্ক ওসি মনিরুল

মাদক-কারবারিদের আতঙ্ক ওসি মনিরুল

Reporter Name / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মাদক-কারবারিদের আতঙ্ক ওসি মনিরুল

রামুতে মাদকবিরোধী অভিযানের পর অপপ্রচার—ওসি মনিরকে লক্ষ্যবস্তু করা হচ্ছে?

 

 

কক্সবাজার প্রতিনিধি

 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে চলমান মাদকবিরোধী অভিযানে স্থানীয় অপরাধী চক্রে অস্থিরতা দেখা দিয়েছে। তবে এই অভিযানের সাফল্যের মাঝেই একটি মহল থেকে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে, যা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল।

সম্প্রতি রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা জনসম্মুখে গণনা করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজন কারবারি মায়ানমারের নাগরিক হলেও তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিলাসবহুলভাবে বসবাস করে আসছিল বলে জানা গেছে।

 

স্থানীয়দের অভিযোগ, অভিযানের প্রকৃত চিত্র ও পেছনের নেপথ্য ব্যক্তিদের চিহ্নিত করার পরিবর্তে একটি মহল ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। ওসি মনিরের নেতৃত্বে পরিচালিত অভিযানের সফলতা প্রশ্নবিদ্ধ করতে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

 

সচেতন মহলের মতে, যেসব অপরাধী চক্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারাই নিজেদের অবস্থান রক্ষা করতে এই ধরনের অপপ্রচারে জড়িত থাকতে পারে। এতে একদিকে যেমন জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি হচ্ছে।

 

তাদের প্রশ্ন—ওসি মনিরকে থামানোর উদ্দেশ্যেই কি এই অপপ্রচার চালানো হচ্ছে?

 

স্থানীয়রা মনে করছেন, রামুর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ধরে রাখতে হলে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সত্যভিত্তিক তথ্য তুলে ধরা জরুরি। একই সঙ্গে অপরাধী চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd