ইলিশিয়া অভিযোগ কেন্দ্রের সাবেক ইনচার্জ উত্তম দে’র বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি
নিজস্ব প্রতিবেদক
গ্রাহকদের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি সংশ্লিষ্টদের
চকরিয়া জোনাল অফিসের আওতাধীন ইলিশিয়া অভিযোগ কেন্দ্রের সদ্য বিদায়ী ইনচার্জ উত্তম দে’র বিরুদ্ধে ওঠা নানা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।
সম্প্রতি বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছিল যে, মিটার পরিবর্তন, ট্রান্সফরমার স্থাপনসহ নানা সেবার ক্ষেত্রে অতিরিক্ত
অর্থ আদায় করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসব অভিযোগের কোনো সত্যতা নেই এবং বিষয়গুলো ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত করা হয়েছে।
কোণাখালী ইউনিয়নের দক্ষিণ জঙ্গলকাটা এলাকার গ্রাহক জেবর মুল্লুকের নামে যে অভিযোগ প্রচার করা হয়েছে, সেটিও
সত্য নয় বলে দাবি করা হয়েছে। একইভাবে, মিটার পরিবর্তনের জন্য ৩ হাজার টাকা আদায়ের যে তথ্য ছড়ানো হয়েছে, তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানা গেছে।
এছাড়া ট্রান্সফরমার পরিবর্তনের নামে ১৫ হাজার টাকা গ্রহণ
এবং অবৈধ সংযোগ সংক্রান্ত ঘটনায় অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগও বানোয়াট বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, একটি মহল ব্যক্তিগত বা স্বার্থসংশ্লিষ্ট কারণে উত্তম দে’র সুনাম ক্ষুণ্ন করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।